November 15, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Law : ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’র সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিলিগুড়ি , ২১ আগস্ট : উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে দেশের নতুন তিন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার কাওয়াখালি ময়দানে শুরু হলো পাঁচ দিনের ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’। ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলা এই প্রদর্শনীর মূল প্রতিপাদ্য ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’। প্রদর্শনীর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Border : সীমান্ত সুরক্ষা নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়ি , ২১ অগাষ্ট : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে এসে সীমান্ত সুরক্ষা নিয়ে কড়া বার্তা দিলেন । তিনি জানান , দেশের সীমান্ত সুরক্ষার জন্য সরকার যা যা প্রয়োজন , তার সবকিছুরই ব্যবস্থা করেছে । একইসঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখতে কেন্দ্র সম্পূর্ণ বদ্ধপরিকর বলেও জানান তিনি। শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল বা এসএসবির […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : শহরের একাধিক বিষয় নিয়ে দফায় দফায় বৈঠকে মন্ত্রী শংকর ঘোষ

শিলিগুড়ি , ২০ অগাষ্ট : শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। প্রায় তিন দফায় বিভিন্ন সরকারি আধিকারিক , হোটেল ব্যবসায়ী ও ফায়ার সেফটি সংক্রান্ত প্রতিনিধিদের পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলের আধিকারিক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে শিলিগুড়ির পুর পরিষেবায় অনিয়মের অভিযোগ, হোটেলের অগ্নি-নিরাপত্তা, […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Medical : মেডিকেল পড়ুয়াদের জন্য ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস

শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোমবার মেডিকেল কলেজ চত্বরে এসে হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন তিনি। পরিদর্শনের সময় মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের খেলাধুলার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ভলিবল ও হকি খেলার পরিকাঠামো […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Child : সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা

শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্যোজাতের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। পরিবারের অভিযোগ , সোমবার সকালে শিশুটির জন্ম হয়েছিল। সন্তান জন্মের আনন্দে পরিবারের সদস্যদের মিষ্টি খাওয়ানোর জন্য টাকা দেওয়া হয় । কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে জানানো হয় , শিশুটি আর নেই। এই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Notice : উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে উত্তরকন্যা অভিযানের ডাক

শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে আন্দোলনের ধার বাড়াতে এবার উত্তরকন্যা অভিযানের ডাক দিল ‘ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি’ । আগামী ১৯ অগাষ্ট এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে । ​দীর্ঘদিন ধরে শিলিগুড়ি ও সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার রেলের জমিতে বসবাসকারী ও ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রেল । এর বিরুদ্ধে […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Project : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বৈঠক

শিলিগুড়ি , ৭ অগাষ্ট : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ বোর্ড বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ)। প্রায় আড়াই বছর পর আয়োজিত এই বৈঠকে শিলিগুড়ি ও জলপাইগুড়ি এলাকার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে জমি, পরিবহন এবং আর্থিক স্বচ্ছতা—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকেরয়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Road : ফিটনেসবিহীন পুলকার চলবে না রাস্তায় : অর্জুন সিং

শিলিগুড়ি , ৪ জুলাই : ফিটনেসবিহীন ও বৈধ নথি ছাড়া চলা কোনও পুলকারকে আর রাস্তায় চলতে দেওয়া হবে না । শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠকের পর স্পষ্ট বার্তা দিলেন শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী জানান , শিশুদের নিরাপত্তার স্বার্থে বেআইনি পুলকার ও স্কুলগাড়ির বিরুদ্ধে কড়া অভিযান চালানো হবে । পাশাপাশি যে সমস্ত চা […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Forest : উত্তরবঙ্গের অন্যতম সবুজ অঞ্চল বৈকুণ্ঠপুরে গড়ে উঠতে চলেছে ‘নগর বন’

শিলিগুড়ি , ২ অগাষ্ট : উত্তরবঙ্গের অন্যতম সবুজ অঞ্চল বৈকুণ্ঠপুরে গড়ে উঠতে চলেছে ‘নগর বন’ (Nagar Van) প্রকল্প । রবিবার বিকেলে বৈকুণ্ঠপুর নগর বন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজ ওরাও । তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ , জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা । প্রকৃতি সংরক্ষণ […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

SJDA : এসজেডিএ দুর্নীতির তদন্তের দাবি জানালেন আনন্দময় বর্মন

শিলিগুড়ি , ২ জুলাই : এসজেডিএতে প্রায় ২০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে এবার সরব হলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন । নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে তদন্তের দাবি জানান তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দময় বর্মন বলেন , এসজেডিএ-তে যে […]

Read More