August 21, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Law : ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’র সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিলিগুড়ি , ২১ আগস্ট : উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে দেশের নতুন তিন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার কাওয়াখালি ময়দানে শুরু হলো পাঁচ দিনের ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’। ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলা এই প্রদর্শনীর মূল প্রতিপাদ্য ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’।


প্রদর্শনীর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখে নতুন আইনগুলির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন । প্রদর্শনীতে ভারতীয় দণ্ডবিধি (IPC), ফৌজদারি কার্যবিধি (CrPC) এবং ভারতীয় সাক্ষ্য আইনের পরিবর্তে চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA)-এর গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, আইবি-র ডিরেক্টর মহেশ দীক্ষিত এবং রাজ্যের ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক সিদ্ধনাথ গুপ্তা-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা । শিলিগুড়ি , জলপাইগুড়ি , ইসলামপুর ও দার্জিলিংয়ের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও এই প্রদর্শনীতে অংশ নেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *