November 5, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : গণতন্ত্র রক্ষার বার্তা দিয়ে বিরোধীদের নিশানা

শিলিগুড়ি , ৫ নভেম্বর : গণতন্ত্র রক্ষার বার্তা নিয়ে শিলিগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল , রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের নিশানা করলেন । রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক পরিবেশকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু ।‘গণতন্ত্র বাঁচাও,অরাজকতা হটাও’স্লোগানকে সামনে রেখে সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

গণতান্ত্রিক অধিকার , রাজনৈতিক সহাবস্থান এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির একাধিক প্রসঙ্গ উঠে আসে তার কথায় । একইসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । শিলিগুড়িতে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন । তার বক্তব্যের মূল সুর ছিল গণতন্ত্রের পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করা । গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলির দায়িত্ব ও ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ,সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি ।

পাশাপাশি বিরোধীদের রাজনৈতিক অবস্থান ও কার্যকলাপ নিয়েও কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী । এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক মহলের নজর ছিল উপস্থিত বিজেপি নেতৃত্বের দিকেও । বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা , দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল সহ দলের একাধিক নেতা ও কর্মী ।

দলীয় নেতৃত্বের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর এই সাংবাদিক বৈঠক উত্তরবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *