November 13, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Festival : জগদ্ধাত্রী মায়ের আরাধনায় সেজে উঠছে আলিঙ্গন

শিলিগুড়ি , ১৩ নভেম্বর : জগদ্ধাত্রী পুজোকে ঘিরে বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হচ্ছে শিলিগুড়ির আলিঙ্গন। এবছর ১৭তম বর্ষে পদার্পণ করছে তাদের জগদ্ধাত্রী পুজো । পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি ।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে পুজোর যাবতীয় পরিকল্পনা ও আয়োজনের কথা তুলে ধরেন পুজো কমিটির সেক্রেটারি শংকর দে । এবারের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে রাজস্থানের এক রাজকীয় প্রাসাদের আদলে তৈরি মণ্ডপ । রাজস্থানের রয়েল প্যালেসের স্থাপত্য শৈলীকে মাথায় রেখে সাজিয়ে তোলা হচ্ছে সম্পূর্ণ পুজো প্রাঙ্গণ। মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণ , সব ক্ষেত্রেই স্থানীয় শিল্পীদের উপর ভরসা রেখেছে পুজো কমিটি । মণ্ডপ ও আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন প্রদীপ মজুমদার এবং প্রতিমা নির্মাণ করছেন শিল্পী অজিত পাল ।

পুজোকে কেন্দ্র করে থাকছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর প্রতিদিনই দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে । পাশাপাশি প্রতি বছরের মতো এবারও বসবে মেলা । ফলে পুজো দর্শনের পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন শহরবাসী । এবারের জগদ্ধাত্রী পুজোর সামগ্রিক বাজেট রাখা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা ।

সব মিলিয়ে ১৭তম বর্ষে রাজস্থানের রাজকীয় প্রাসাদের আদলে মণ্ডপ, মেলা এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে শিলিগুড়ির আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো এবারও দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা উদ্যোক্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *