August 17, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Child : সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা

শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্যোজাতের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। পরিবারের অভিযোগ , সোমবার সকালে শিশুটির জন্ম হয়েছিল। সন্তান জন্মের আনন্দে পরিবারের সদস্যদের মিষ্টি খাওয়ানোর জন্য টাকা দেওয়া হয় । কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে জানানো হয় , শিশুটি আর নেই। এই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।


পরিবারের অভিযোগ, শিশুটির মৃত্যুর কারণ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনও উত্তর মেলেনি। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভ প্রকাশ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।


পরিবারের দাবি, ঠিক কী কারণে সদ্যোজাতের মৃত্যু হল , তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *