August 25, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : বাসস্ট্যান্ডে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু !

শিলিগুড়ি , ২৫ অগাষ্ট : তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু । বাসস্ট্যান্ড চত্বরে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ |

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ব্যক্তির নাম মনু পাল। তিনি ফালাকাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাসস্ট্যান্ডে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় , পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল , তা এখনও স্পষ্ট নয় । অসুস্থতাজনিত কারণে মৃত্যু , নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে , তা খতিয়ে দেখছে পুলিশ ।

ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় কী পরিস্থিতিতে মনু পাল অচেতন হয়ে পড়েছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *