August 25, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : গাঁজা পাচারের ছক বানচাল , গ্রেপ্তার দুই মহিলা

শিলিগুড়ি , 25 অগাষ্ট : ভিন রাজ্য থেকে ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ । গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপি SOG ও এনজেপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেস থেকে উদ্ধার হল প্রায় ১৭কেজি গাঁজা।

ঘটনায় গ্রেপ্তার হয় দুই মহিলা । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের নাম ফুলমালা দেববর্মা অফমানু (২০) ও রিয়া দেববর্মা (২৬)। দু’জনেই ত্রিপুরার বাসিন্দা।

সোমবার গোপন সূত্রে খবর আসে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসে গাঁজা পাচার করা হচ্ছে । সেই খবরের ভিত্তিতে ট্রেনের AC B2 কামরায় তল্লাশি চালান জিআরপি SOG ও এনজেপি পুলিশের আধিকারিকরা । তল্লাশির সময় দুই মহিলাকে আটক করে তাদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ ও একটি পিঠ ব্যাগে তল্লাশি চালানো হয়।

সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ১৭কেজি গাঁজা । উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা | ধৃতদের মঙ্গলবার রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । গাঁজা পাচার চক্রের সঙ্গে তাদের আরও কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *