November 16, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : স্কুলশিক্ষকের মূল্যবান সামগ্রী ছিনতাই

শিলিগুড়ি , ১৬ নভেম্বর : বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষকের মূল্যবান সামগ্রী ছিনতাই । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কানকাটা মোড় সংলগ্ন এলাকায়। আক্রান্ত শিক্ষকের নাম সচিন রাই।

অভিযোগ ,গতকাল রাতে জলেশ্বরী থেকে বাড়ি ফেরার সময় কানকাটা মোড়ের কাছে এক বাইক আরোহী তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে বাইকে উঠতে বলেন।বাড়ির কাছে নামিয়ে দেওয়ার আশ্বাসে তিনি বাইকে ওঠেন। কিন্তু কিছুটা যাওয়ার পর বাইকটি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় তার।

বিপদ বুঝতে পেরে চলন্ত বাইক থেকে নেমে পড়েন সচিন রাই । এরপর বাইক থামিয়ে তার কাছ থেকে নগদ প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

ঘটনার পর রাতেই আশিঘর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। তার অভিযোগ, বাইপাস এলাকায় দিনের পর দিন মদ্যপদের আড্ডা বাড়ছে।এই ধরনের ঘটনা রুখতে পুলিশের কাছে এলাকায় নিয়মিত টহলদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *