Khabar Samay Bangla Blog ঘটনা Meeting : আগামী তিন মাসের মধ্যে ট্রাফিক সমস্যার সমাধানের ইঙ্গিত
ঘটনা

Meeting : আগামী তিন মাসের মধ্যে ট্রাফিক সমস্যার সমাধানের ইঙ্গিত

শিলিগুড়ি , ২৭ মে : আগামী তিন মাসের মধ্যে ট্রাফিক সমস্যার সমাধানে একাধিক উদ্যোগ নেবে রাজ্য সরকার | শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বুধবার ট্রাফিক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । বিকেল ৩ টায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক । শহরের ক্রমবর্ধমান যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয় । এই বৈঠকের পরেই ট্রাফিক সমস্যা সমাধানে একথা জানান, শংকর ঘোষ |

সাধারণত বিভিন্ন প্রশাসনিক বৈঠকে পুলিশ আধিকারিকদের নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যেতে দেখা যায় । তবে এবার ব্যতিক্রমী ছবি দেখা গেল শিলিগুড়িতে । মানুষের সমস্যা ও শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ে সরাসরি পুলিশ কমিশনারেটে পৌঁছান বিধায়ক । সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে শহরের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন বিধায়ক ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান , আগামী তিন মাসের মধ্যে ট্রাফিক সমস্যার সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে । যানজট নিয়ন্ত্রণ , গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version