Khabar Samay Bangla Blog অপরাধ Mortar shell : ইন্দিরা গান্ধী ময়দান থেকে উদ্ধার মর্টার সেল
অপরাধ ঘটনা

Mortar shell : ইন্দিরা গান্ধী ময়দান থেকে উদ্ধার মর্টার সেল

শিলিগুড়ি , ২০ নভেম্বর : শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দান থেকে উদ্ধার হল মর্টার সেল |

ঘটনাটি ভক্তিনগর থানার অন্তর্গত ইন্দিরা গান্ধী ময়দানের । আজ দুপুরে ময়দানে মর্টার সেলের মতো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকাটি ফাঁকা করে দেওয়া হয়। সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নিরাপত্তায় জোর দেওয়া হয় ।

এরপর প্রায় দু’ঘণ্টা অপেক্ষার পর ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা । তারা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করার পর সেটি উদ্ধার করে নিয়ে যান।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সিকিমে অতীতে ভারী বৃষ্টির জেরে সৃষ্ট হড়পা বানের সময় কোনও সেনা ক্যাম্প থেকে মর্টার সেলটি ভেসে আসতে পারে । পরবর্তীতে নদী থেকে কেউ সেটি কুড়িয়ে এনে ময়দানে ফেলে রেখে থাকতে পারেন। যদিও এই অনুমানের সত্যতা এখনও নিশ্চিত নয়।

কীভাবে মর্টার সেলটি সেখানে পৌঁছল , তা তদন্ত করে দেখছে ভক্তিনগর থানার পুলিশ । পাশাপাশি সেনাবাহিনীর তরফেও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

তবে জনবহুল এলাকায় কীভাবে এমন বিপজ্জনক বস্তু পৌঁছল , তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version