Khabar Samay Bangla Blog অপরাধ Crime : আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ বাজেয়াপ্ত
অপরাধ

Crime : আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ বাজেয়াপ্ত

শিলিগুড়ি , ১০ নভেম্বর : রেলস্টেশন সংলগ্ন জনবহুল এলাকা থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ । মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েল আন্ডারপাসের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার হয় অস্ত্রভর্তি একটি সন্দেহজনক ব্যাগ ।

ব্যাগের ভিতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি অন্তত ১৫০রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে ওই এলাকার বাসিন্দা নিতাই শীল রাস্তার পাশে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটির অবস্থান এবং পরিস্থিতি দেখে তার সন্দেহ হয়। দেরি না করে তিনি বিষয়টি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানান ।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । এরপর ব্যাগটি পরীক্ষা করতেই তার ভিতরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজের সন্ধান মেলে । পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির উৎস,সেগুলি কোথাও পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কি না এবং এই ঘটনার সঙ্গে কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে মনে করা হচ্ছে।রেলস্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version