Khabar Samay Bangla Blog অপরাধ Theft : ফাঁকা বাড়ির সুযোগে চুরি , গ্রেপ্তার অভিযুক্ত
অপরাধ

Theft : ফাঁকা বাড়ির সুযোগে চুরি , গ্রেপ্তার অভিযুক্ত

শিলিগুড়ি , ৬ নভেম্বর : বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে পরপর দুটি বাড়িতে চুরি । ঘটনাটি মাটিগাড়ার শিবমন্দির সংলগ্ন শারদাপল্লী এলাকার । এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ ।

পাশাপাশি তার কাছ থেকে লক্ষাধিক টাকার সোনার গয়নাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । পুলিশ সূত্রে খবর ,শারদাপল্লী এলাকার দুটি পৃথক বাড়িতে চুরির ঘটনাগুলি ঘটে । বাড়ির সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী । পরবর্তীতে বাড়ি ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা ।


এরপর গত সেপ্টেম্বর মাসে মাটিগাড়া থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিকরা । অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ । তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তের সন্ধান শুরু করেন তদন্তকারীরা ।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার খোলাইবস্তি এলাকায় অভিযান চালিয়ে রঘুবীর প্রসাদ সাহাকে আটক করে পুলিশ । পুলিশি অভিযানে চুরি যাওয়া সোনার গয়নার একটি বড় অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা । এই চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version