Khabar Samay Bangla Blog অপরাধ Police : মাদক বিরোধী অভিযানে সাফল্য
অপরাধ

Police : মাদক বিরোধী অভিযানে সাফল্য

শিলিগুড়ি , ৩ নভেম্বর : মাদক বিরোধী অভিযানে সাফল্য মাটিগাড়া থানা পুলিশের । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৭ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

ধৃতের নাম মহম্মদ আইউব (৩১)। সে শিবমন্দিরের লেনিনপুর এলাকার বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গিয়েছে ,এক ক্রেতার কাছে ব্রাউন সুগার বিক্রি করতে আসার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে মাটিগাড়া থানার পুলিশ।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২৭ গ্রাম ব্রাউন সুগার । অভিযোগ ,ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রির কারবারের সঙ্গে যুক্ত ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version