শিলিগুড়ি , ২ নভেম্বর : বিধাননগর মুরলিগঞ্জ চেকপোস্টে পুলিশ অভিযান চালিয়ে একাধিক মোষ উদ্ধার করল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে ।
আজ ভোরে মুরলিগঞ্জ চেকপোস্টে AS 01S 9607 এবং AS 23BC 9596 নম্বরের দুটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় প্রথম গাড়ি থেকে ১৯টি এবং দ্বিতীয় গাড়ি থেকে ২৬টি , মোট ৪৫টি মোষ উদ্ধার হয় । গাড়িগুলিতে মোষ পরিবহণের কোনও বৈধ নথিপত্র ছিল না বলে জানা গিয়েছে ।
এরপর উদ্ধার হওয়া ৪৫টি মোষ সহ দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় এবং চার জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ধারায় পৃথক দুটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
