শিলিগুড়ি C২৪ অক্টোবর : রাতের অন্ধকারে ঘরের জানালা দিয়ে এক মহিলার কান থেকে সোনার দুল টেনে ছিঁড়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ির গোড়া মোড় সংলগ্ন নাওয়াপাড়া এলাকায় ।
অভিযোগ , রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এক দুষ্কৃতী ঘরে ঢুকে ওই মহিলার কানের সোনার দুল টেনে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা ও তার পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ।
