November 24, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৪ নভেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫৬ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ […]

Read More
ঘটনা

Road : ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

শিলিগুড়ি , ২৪ নভেম্বর : শহরের ফুটপাত দখল করে ব্যবসা চালানোর অভিযোগে ফের অভিযান পানিট্যাংকি ট্রাফিক গার্ড পুলিশের । শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেট সহ শহরের একাধিক এলাকায় অভিযান চালিয়ে ফুটপাতের উপর রাখা বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী সরিয়ে দেওয়া হয় । পুলিশের এই তৎপরতায় কিছুটা হলেও স্বস্তি ফিরল পথচারীদের । অভিযোগ ,শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফুটপাত […]

Read More
ঘটনা

Death : নর্দমা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ

শিলিগুড়ি , ২৪ নভেম্বর : শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন গৌড়ীয় মঠের সামনে নর্দমা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ । মৃত ব্যক্তির নাম মৃদুল চক্রবর্তী । স্থানীয় সূত্রে খবর , মৃদুল চক্রবর্তী পেশায় পূজা অর্চনার সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে । […]

Read More
অপরাধ ঘটনা

Mortar shell : ইন্দিরা গান্ধী ময়দান থেকে উদ্ধার মর্টার সেল

শিলিগুড়ি , ২০ নভেম্বর : শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দান থেকে উদ্ধার হল মর্টার সেল | ঘটনাটি ভক্তিনগর থানার অন্তর্গত ইন্দিরা গান্ধী ময়দানের । আজ দুপুরে ময়দানে মর্টার সেলের মতো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । নিরাপত্তার স্বার্থে দ্রুত […]

Read More
ঘটনা

Sports : ক্রীড়া পরিকাঠামো উন্নত করতে ময়দানে মন্ত্রী

শিলিগুড়ি , ২১ নভেম্বর : শহরের ক্রীড়া পরিকাঠামোকে আরও উন্নত করে তুলতে এবার ময়দানে নামলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । শুক্রবার শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি । পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন […]

Read More
ঘটনা

City : শহরের যানজট সমস্যা কমাতে উদ্যোগ

শিলিগুড়ি , ২০ নভেম্বর : শিলিগুড়ি শহরের যানজট সমস্যা কমাতে এবার বাস চলাচল ও পার্কিং ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে । শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেবক মোড়ে তৈরি হতে পারে নির্দিষ্ট বাস স্টপেজ । বর্তমানে সেবক রোডের বিভিন্ন মোড়ে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানোর ছবি প্রায়শই দেখা যায় । এর জেরে তৈরি হয় […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Stadium : স্টেডিয়ামের ফার্স্ট ফেসের কাজ মাঝপথে আটকে , পরিদর্শনে মন্ত্রী

শিলিগুড়ি , ২০ নভেম্বর : জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম । স্টেডিয়ামের ফার্স্ট ফেসের কাজ মাঝপথে আটকে রয়েছে । পরিদর্শনে আজ মন্ত্রী শঙ্কর ঘোষ । পুরনিগমের নিজস্ব তহবিলের অর্থে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রথম ফেস এর কাজ সম্পূর্ণ হবে এ কথা জানিয়েছিলেন প্রাক্তন মেয়র গৌতম দেব । তবে পুরনিগম সূত্রের খবর ২০২৫ এর শেষের দিক থেকে […]

Read More
উত্তরবঙ্গ ঘটনা

Road : বেহাল রাস্তা সংস্কারে কোমর বেঁধে নামছে পুরনিগম

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : উৎসবের মরশুম শেষ হতেই এবার শহরের বেহাল রাস্তা সংস্কারে কোমর বেঁধে নামতে চলেছে শিলিগুড়ি পুরনিগম । দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন সাধারণ মানুষ । কোথাও রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত , আবার কোথাও খানাখন্দের কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন […]

Read More
রাজনীতি

Rally : গণতন্ত্র বাঁচানোর দাবিতে পথে ABVP

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : ‘গণতন্ত্র বাঁচাও ,অরাজকতা হটাও ’ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে মহামিছিলের আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায় । এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলের সূচনা হয়।ABVP এর পতাকা ও বিভিন্ন স্লোগানকে সামনে রেখে মিছিলে […]

Read More
ঘটনা

City : অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ

শিলিগুড়ি , ১৮ নভেম্বর : পুজোর রেশ কাটতেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুরনিগমের কড়া পদক্ষেপ ! ১৬ নম্বর ওয়ার্ডে আর্থ মুভার দিয়ে ভাঙা হল নির্মাণের বেআইনি অংশ । শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের সক্রিয় শিলিগুড়ি পুরনিগম। উৎসবের মরশুম শেষ হতেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে কড়া বার্তা দিল পুর কর্তৃপক্ষ । বুধবার ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র […]

Read More