শিলিগুড়ি , ২১ ফেব্রুয়ারী : শিলিগুড়ির সেবক রোডে বুধবার গভীর রাতে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের |গুরুতর জখম হলেন এক তরুণী । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ভক্তিনগরের দিক থেকে পানিটাংকির উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার সময় আচমকা একটি সাদা রঙের দ্রুতগতির গাড়ি দুই পথচারীকে ধাক্কা মারে । ধাক্কার জেরে তারা প্রায় ২০ থেকে ৩০ ফুট দূরে ছিটকে পড়ে ।
প্রত্যক্ষদর্শীদের দাবি,গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন । মৃতের নাম শংকর ছেত্রী | তার বাড়ি ভারত-নেপাল সীমান্তবর্তী খড়িবাড়ি এলাকায় ।
আহত তরুণীর চিকিৎসা চলছে । এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি অভিষেক মজুমদার সহ ট্রাফিক আধিকারিকরা ।
গাড়িটি দু’জনকে ধাক্কা মারার পর পাশের একটি টোটো গাড়িতে সজোরে ধাক্কা মেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় । ঘাতক গাড়ির খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ও সাদা রঙের ওই ঘাতক গাড়িটির সন্ধানে বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে ।
ঘটনা
Accident : বেপরোয়া গতির বলি যুবক , ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি
- by Soumi Chakraborty
- February 21, 2026
- 0 Comments
- Less than a minute
- 131 Views
- 5 hours ago

