শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : বিপুল পরিমাণ নেশার সামগ্রী সহ গ্রেপ্তার | বুধবার রাতে প্রধান নগর থানার পুলিশ চেকপয়ন্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে । অভিযুক্তের নাম নরেশ কামতি, সে কুলিপাড়া এলাকার বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা গেছে ,বুধবার রাতে চম্পাসারির স্টেট গেস্ট হাউসের সামনে নিয়মিত চেকপয়ন্টে চেকিং চলছিল । এক ব্যক্তি স্কুটারে করে যাচ্ছিলেন । তার পায়ের কাছে একটি কার্টনের দেখে পুলিশের সন্দেহ হয়।
পুলিশ স্কুটার চালককে থামিয়ে বাক্সটি তল্লাশি করলে তল্লাশির সময় বাক্সটি থেকে প্রচুর পরিমাণ কাশির সিরাপ উদ্ধার করা হয় । পুলিশ যখন প্রাসঙ্গিক নথিপত্র চায়, তখন অভিযুক্ত কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি।
এরপর পুলিশ ঘটনাস্থলেই অভিযুক্ত নরেশ কামতিকে গ্রেপ্তার করে । এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় । তদন্ত চলছে।
অপরাধ
Police : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- February 19, 2026
- 0 Comments
- Less than a minute
- 77 Views
- 5 hours ago

