শিলিগুড়ি , ৭ নভেম্বর : শব্দদূষণ রুখতে এবং শিলিগুড়ি শহরকে আরও পরিবেশবান্ধব করে তুলতে বড় উদ্যোগ শিলিগুড়ি পুলিশের । প্রায় ২০০ এর বেশি মডিফাই সাইলেন্সার পাইপ রোলারের সাহায্যে গুড়িয়ে নষ্ট করল পর্যটনমন্ত্রী শংকর ঘোষ নিজেই ।
প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য শহরকে শব্দ দূষণের হাত থেকে রক্ষা করা । শুধু সাইলেন্সার নষ্ট করেই নয় এই ধরনের বেআইনি প্রবণতা বন্ধ করতেও কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে |
এদিন পর্যটনমন্ত্রী জানান , শিলিগুড়ি শহরের যেসব দোকানে এই ধরনের মডিফাই সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে, ওসেখানেও চালানো হবে বিশেষ অভিযান।এই অভিযান লাগাতার চলবে।অর্থাৎ,এবার শুধু বাইক চালকরাই নন,মডিফাই সাইলেন্সার বিক্রেতারাও থাকছেন প্রশাসনের নজরদারিতে।
অন্যদিকে , শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান , শহরকে দূষণমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । পাশাপাশি ১৮ বছরের কম বয়সি শিশু কিশোরদের হাতে মোটরবাইক তুলে না দেওয়ার আবেদন জানান তিনি । তার বক্তব্য , শুধু প্রশাসনের উদ্যোগে শহরকে দূষণমুক্ত করা সম্ভব নয় ।
এর জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ।
