Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ City : মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর শহর পরিষ্কার
উত্তরবঙ্গ ঘটনা

City : মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর শহর পরিষ্কার

শিলিগুড়ি , ৪ নভেম্বর : শহরের নাগরিক পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অসন্তোষ প্রকাশ করে | এরপরই নড়েচড়ে বসল শিলিগুড়ি পুরনিগম । শহরকে আবর্জনামুক্ত করতে বুধবার সকাল থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার বিশেষ সাফাই অভিযান ।

এজন্য পাঁচটি পৃথক দল গঠন করে বিভিন্ন এলাকায় পরিষ্কারের কাজ শুরু হয়েছে । এদিন অভিযানে সরাসরি উপস্থিত থেকে কাজের তদারকি করেন পুর প্রশাসক আর বিমলা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান , শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জমে থাকা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি আগামী দিনেও পরিচ্ছন্নতা বজায় রাখতে নজরদারি চলবে ।

কোথাও জঞ্জাল জমে থাকতে দেখলে পুরনিগমের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ওয়েবসাইটে জানানোর জন্য বাসিন্দাদের আবেদন জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুরনিগমের এই উদ্যোগে শহরের পরিচ্ছন্নতা কতটা উন্নত হয় , এখন সেটাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version