শিলিগুড়ি , ১০ অক্টোবর : পিতৃপক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা । প্রতিবছরের মতো এ বছরও মহালয়ার ভোরে তর্পণের জন্য ভিড় লক্ষ্য করা গেল শিলিগুড়ির লালমোহন মৌলিক ।
কথিত আছে এদিন পূর্বপুরুষদের আত্মা স্বলোকে ফিরে যান। এই পুণ্যদিনে সন্তানাদির হাতে জল পেয়ে তৃপ্ত হতে তাদের কাছাকাছি অবস্থান করে প্রিয়জনেদের আত্মা । পিতৃ পুরুষকে জল দান করতে প্রতিবছর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে ভিড় জমান |
এদিন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পৌঁছান পর্যটন মন্ত্রী শংকর ঘোষ | সেখানে দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তিনি | পরে ঘাট পরিদর্শন করেন |
