Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Stadium : স্টেডিয়ামের ফার্স্ট ফেসের কাজ মাঝপথে আটকে , পরিদর্শনে মন্ত্রী
উত্তরবঙ্গ ঘটনা

Stadium : স্টেডিয়ামের ফার্স্ট ফেসের কাজ মাঝপথে আটকে , পরিদর্শনে মন্ত্রী

শিলিগুড়ি , ২০ নভেম্বর : জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম । স্টেডিয়ামের ফার্স্ট ফেসের কাজ মাঝপথে আটকে রয়েছে । পরিদর্শনে আজ মন্ত্রী শঙ্কর ঘোষ ।

পুরনিগমের নিজস্ব তহবিলের অর্থে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রথম ফেস এর কাজ সম্পূর্ণ হবে এ কথা জানিয়েছিলেন প্রাক্তন মেয়র গৌতম দেব । তবে পুরনিগম সূত্রের খবর ২০২৫ এর শেষের দিক থেকে পেমেন্ট ক্লিয়ার না হওয়ায় মাঝ পথেই আটকে পড়েছে প্রথম ফেস এর কাজ ।

যদিও ২০২৬ এর এপ্রিল মাসে নির্বাচনের আগে কিছুটা কাজ হলেও তারপর থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রথম ফেসের কাজ । বর্তমানে জরাজীর্ণ পরিস্থিতি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের । আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে পৌঁছে স্টেডিয়ামের এই পরিস্থিতি দেখে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছে অনেক কাজ নেওয়া হয়েছিল কোনটাই সম্পূর্ণ করতে পারেনি আগের বোর্ড ।

হাতে কাজ নেওয়ার আগে ভেবে চিন্তে নেওয়া উচিত ছিল । যেখানে পুরনিগমের নিজস্ব আয় বলতে তেমন কিছুই নেই , সেই জায়গায় দাঁড়িয়ে পুরনিগমের নিজস্ব তহবিল থেকে এত বড় কাজ করা কিভাবে সম্ভব । বর্তমানে নতুন সরকার এসেছে আমরা দেখছি যত দ্রুত সম্ভব অর্থ জোগাড় করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেরামত এর কাজ সম্পূর্ণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version