Khabar Samay Bangla Blog ঘটনা City : শহরের যানজট সমস্যা কমাতে উদ্যোগ
ঘটনা

City : শহরের যানজট সমস্যা কমাতে উদ্যোগ

শিলিগুড়ি , ২০ নভেম্বর : শিলিগুড়ি শহরের যানজট সমস্যা কমাতে এবার বাস চলাচল ও পার্কিং ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে । শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেবক মোড়ে তৈরি হতে পারে নির্দিষ্ট বাস স্টপেজ ।

বর্তমানে সেবক রোডের বিভিন্ন মোড়ে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো নামানোর ছবি প্রায়শই দেখা যায় । এর জেরে তৈরি হয় যানজট ,সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকরা । শুধু বাস নয় , শহরের বিভিন্ন জায়গায় টোটো ,অটো এবং অন্যান্য ছোট গাড়িকেও নির্দিষ্ট স্থান ছাড়াই যাত্রী ওঠানো-নামাতে দেখা যায় । এই সমস্ত বিষয় মাথায় রেখেই শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে উদ্যোগী হল প্রশাসন ।

সেবক মোড়ে সম্ভাব্য বাস স্টপেজ তৈরির বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন এসিপি সুবীর দত্ত সহ শিলিগুড়ি ট্রাফিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং এসডিও-র প্রশাসনিক আধিকারিকরা । কোথায় বাস দাঁড়াবে , কোথায় যাত্রী ওঠানো-নামানো হবে এবং কীভাবে পার্কিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায় , সেই সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version