Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Road : একাধিক বিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ মন্ত্রীর
উত্তরবঙ্গ ঘটনা

Road : একাধিক বিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ মন্ত্রীর

শিলিগুড়ি , ২৪ অক্টোবর : পুজো শেষ হতেই শিলিগুড়ির যানজট ও ট্রাফিক সমস্যা নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন । হিলকার্ট রোড ও বিধান রোড পরিদর্শন করে পুজো কমিটি ব্যবসায়ী ও বেপরোয়া চালকদের উদ্দেশে একাধিক কড়া নির্দেশ দিল প্রশাসন ।


শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও পুরসভার আধিকারিকদের নিয়ে শহরের হিলকার্ট রোড এবং বিধান রোড পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী ও প্রশাসনের কর্তারা । পুজো শেষ হওয়ার পর দ্রুত সমস্ত পুজোর গেট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ।
পাশাপাশি , প্রতিমা বিসর্জনে অনিয়ম , বেহাল গাড়ি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে । যত্রতত্র পার্কিং , রাস্তা দখল এবং অবৈধ দোকান বসানোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ।


বিশেষ করে রাতের বেলা বেপরোয়া গাড়ি চালানো এবং ১৮ বছরের কম বয়সিদের বাইক চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে প্রশাসন। শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version