শিলিগুড়ি , ২৪ অক্টোবর : শিলিগুড়িতে বামেদের বুকস্টল ঘিরে বিতর্ক , প্রতিবাদ মিছিল বামেদের | অন্যদিকে সাংবাদিক বৈঠক হিন্দু জাগরণ মঞ্চের । দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বুকস্টল ঘিরে বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে ।
কোথাও বুকস্টলে ভাঙচুর , আবার কোথাও বইয়ের বিষয়বস্তু নিয়ে আপত্তি । এই ঘটনার প্রতিবাদে শনিবার শিলিগুড়িতে মিছিল বামেদের ।
অন্যদিকে , বুকস্টলকে কেন্দ্র করে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা এবং হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করল হিন্দু জাগরণ মঞ্চ | উত্তরবঙ্গ প্রান্ত সংগঠনের পক্ষ থেকে বামপন্থী দলগুলিকে হিন্দু ধর্ম , ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয় ।
পাশাপাশি , আগামী দিনে বামপন্থীদের কর্মসূচির উপর নজর রাখার কথাও জানিয়েছে তারা । হিন্দু ধর্ম ও সংস্কৃতির অবমাননা করা হলে তার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
