শিলিগুড়ি , ১৮ সেপ্টেম্বর : ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন পর্যাটন মন্ত্রী শংকর ঘোষ ।
দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে । ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত ফুলবাড়িব ঘোষপুকুর বাইপাস রাস্তার পুনর্নির্মাণ কাজের সূচনা হল বৃহস্পতিবার । প্রদীপ জ্বালিয়ে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে রাস্তার কাজের সূচনা করলেন পর্যটন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শংকর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িক শিখা চ্যাটার্জি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএর সিইও বীর বিক্রম রাই , ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ , প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব।
ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত প্রায় ১.৪০ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হচ্ছে । রাস্তার প্রস্থ হবে ১০.৫০ মিটার । পুরনো ও জরাজীর্ণ রাস্তার উপরিভাগ সরিয়ে নতুন করে বিটুমিনাস রাস্তা তৈরি করা হবে । প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা |
দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা মিটিয়ে নতুন রাস্তা তৈরি হলে ফুলবাড়ি , ঘোষপুকুর ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায় সুবিধা হবে বলে আশা করছেন স্থানীয়রা ।
