Khabar Samay Bangla Blog জীবনধারা Fire : সেবক রোডের কসমস মলে অভিযান দমকল বিভাগের
জীবনধারা

Fire : সেবক রোডের কসমস মলে অভিযান দমকল বিভাগের

শিলিগুড়ি , ১২ সেপ্টেম্বর : শিলিগুড়ির সেবক রোডের কসমস মলে অভিযান চালালো শিলিগুড়ি দমকল বিভাগ । দমকল বিভাগের আধিকারিকরা শপিংমলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন । শুধু যন্ত্রপাতি দেখেই থেমে থাকেননি আধিকারিকরা । শপিংমলে কর্মরত কর্মীদের দিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয় , তার ব্যবহারিক মহড়াও করানো হয় ।

কোনও কারণে শপিংমলে আগুন লাগলে কীভাবে দ্রুত সাধারণ মানুষকে নিরাপদে বের করে আনা সম্ভব , সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেন দমকল আধিকারিকরা। জরুরি পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার পথ , বিকল্প বহির্গমন ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করা হয়।

পাশাপাশি সেবক রোডের ওই শপিংমলের বিল্ডিং সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও পরীক্ষা করে দেখেন দমকল বিভাগের আধিকারিকরা। দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে , শপিংমলে কর্মরত কর্মী এবং সেখানে আসা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের পরিদর্শন।

শুধু একটি শপিংমল নয়, আগামী দিনে শিলিগুড়ির বিভিন্ন শপিং মল, হোটেল, নার্সিংহোম, রেস্তোরাঁ এবং বহুতল ভবনেও ধাপে ধাপে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার অভিযান চালানো হবে বলে জানান আধিকারিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version