Khabar Samay Bangla Blog ঘটনা Fire : চাউমিন কারখানায় আগুন !
ঘটনা

Fire : চাউমিন কারখানায় আগুন !

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসারির পোকাইজোত এলাকায় একটি চাউমিন কারখানায় বৃহস্পতিবার ভোরে আগুন লাগে | ভোর প্রায় ৫টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা । এরপরই এলাকায় হইচই পড়ে যায় এবং দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয় ।

ঘটনাস্থলে দমকল বিভাগের ৩ টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে | পাশাপাশি , প্রধাননগর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় ।

কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী , প্লাস্টিক সহ অন্যান্য দাহ্য জিনিসপত্র থাকায় আগুন পুরোপুরি নেভাতে কিছুটা সময় লাগে । দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভিতরে থাকা সামগ্রীতে আগুন ও ধোঁয়া থাকায় সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগে ।

এদিকে , এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে । আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version