Khabar Samay Bangla Blog ঘটনা Fire : পরপর দুটি বাড়িতে আগুন
ঘটনা

Fire : পরপর দুটি বাড়িতে আগুন

কার্শিয়াং , ৫ অক্টোবর : গভীর রাতে কার্শিয়াংয়ে পরপর দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতংক । রাতের অন্ধকারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ ।

এই অগ্নিকাণ্ডে দুটি বাড়ি আগুনের গ্রাসে চলে আসে । তার মধ্যে একটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় । অপর বাড়িটিও আগুনে ক্ষতিগ্রস্ত হয় ।

খবর পেয়ে পৌঁছায় দমকল বাহিনী । দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল , তা এখনও স্পষ্ট নয় । অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের খবর আসেনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version