Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Airport : অত্যাধুনিক নতুন টার্মিনালের অপেক্ষায় বাগডোগরা
উত্তরবঙ্গ ঘটনা

Airport : অত্যাধুনিক নতুন টার্মিনালের অপেক্ষায় বাগডোগরা

শিলিগুড়ি , ৫ অক্টোবর : উত্তরবঙ্গের বিমান পরিষেবায় আরও গতি আনতে বাগডোগরা বিমানবন্দরে তৈরি হচ্ছে অত্যাধুনিক নতুন টার্মিনাল । Bagdogra Airport এর নতুন সিভিল এনক্লেভ প্রকল্পে প্রায় ১,৫৪৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই টার্মিনাল । প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ।


প্রস্তাবিত টার্মিনালটির আয়তন প্রায় ৭০,৩৯০ বর্গমিটার । এখানে প্রতি ঘণ্টায় প্রায় ৩,০০০ জন যাত্রী সামলানোর সক্ষমতা থাকবে এবং বছরে প্রায় ১ কোটি যাত্রী পরিষেবা মিলবে । পাশাপাশি A-321 ধরনের বিমানের জন্য ১০টি পার্কিং বে , দুটি লিঙ্ক ট্যাক্সিওয়ে এবং মাল্টি-লেভেল কার পার্কিংয়ের ব্যবস্থা থাকবে ।


পরিবেশ বান্ধব প্রযুক্তির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন টার্মিনালটি ‘গ্রিন বিল্ডিং’ হিসেবে তৈরি হবে এবং সৌরশক্তি ও প্রাকৃতিক আলোর ব্যবহারের মাধ্যমে পরিবেশের উপর চাপ কমানোর পরিকল্পনা রয়েছে ।


বর্তমান সময়সূচি অনুযায়ী প্রকল্পটির কাজ মার্চ ২০২৭-এর মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে ।
নতুন টার্মিনাল চালু হলে দার্জিলিং, সিকিম, কালিম্পং-সহ উত্তরবঙ্গ ও পূর্ব হিমালয় অঞ্চলের পর্যটন এবং বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version