Khabar Samay Bangla Blog ঘটনা Demand : সামাজিক প্রকল্পে যোগ্য মহিলাদের নাম বাদ , প্রতিবাদ
ঘটনা

Demand : সামাজিক প্রকল্পে যোগ্য মহিলাদের নাম বাদ , প্রতিবাদ

শিলিগুড়ি ,২৫ অগাষ্ট : অন্নপূর্ণা ভান্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পে যোগ্য মহিলাদের নাম বাদ পড়ার অভিযোগে শিলিগুড়িতে প্রতিবাদে সরব হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি । এই ইস্যুতে মঙ্গলবার একটি মিছিল সংগঠিত করে তারা ।

এদিন বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শিলিগুড়ি পুরনিগমে পৌঁছায় । তবে পুরনিগমের মূল প্রবেশ পথে পুলিশ মিছিলটিকে আটকে দেয় । পরে পরিস্থিতি সামাল দিতে সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রতিনিধি দলটি পুরনিগমের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করে এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানায় । মহিলা সদস্যদের অভিযোগ , প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়ায় বহু দরিদ্র মহিলা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ।

এদিনের এই কর্মসূচির মাধ্যমে দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে । বিষয়টি নিয়ে পুরনিগম কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version