শিলিগুড়ি , ২৮ অক্টোবর : দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনে পঞ্চায়েত মন্ত্রী দীলিপ ঘোষ। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বিরোধীদের একহাত নিয়ে বললেন শাস্তি তো আদালত দেবে । কিন্তু যে আইন ভঙ্গ করে , যে পালানোর চেষ্টা করে তার জন্য তো পুলিশকে কিছু করতে হবে , এটাই হয়েছে।
আগে পুলিশ দেখে থাকতো , কিছু করত না । এখন পুলিশ আইনের সামনে আনতে যা করার তাই করছে । বিরোধীদের কটাক্ষ নিয়ে তিনি বলেন , তারা কি ধর্ষকদের সঙ্গে আছে না আইনের সঙ্গে তার জবাব প্রথমে দরকার ।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এসআইআর প্রতিবাদ প্রসঙ্গে মন্ত্রী জানান, আর কাজ তো নেই , কি করবে । নির্বাচন বিজেপি জিতবে বিরোধীরা প্রতিবাদ করতে থাকবে ।মল্লিকার্জুন খাড়গের সাফাই দেওয়ার প্রয়োজন নেই । নিজের বয়সের কথা চিন্তা করুক । এই বয়সে বিশ্রাম প্রয়োজন ।
কংগ্রেস জীবনভর মিসটেক করতেই থাকবে, কিন্তু মানুষ কোনো মিসটেক করবে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরবন্দি দশা নিয়ে মন্ত্রী জানান,নজরে নেই ! পুজোয় ব্যস্ত আছেন সাফ জবাব পঞ্চায়েত মন্ত্রীর । পরে সড়ক পথে দার্জিলিং এর সরস মেলার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
