শিলিগুড়ি , ২২ জুলাই : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ দার্জিলিংয়ে অনুষ্ঠিত হলো জেলা-স্তরের রোজগার মেলা ২০২৬ । কারিগরি শিক্ষা , প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয় ।
এই রোজগার মেলার মূল উদ্দেশ্য ছিল চাকরি প্রার্থীদের সঙ্গে বিভিন্ন স্বনামধন্য সংস্থার সংযোগ স্থাপন । বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ প্রদান করেন।
রাজ্য সরকারের এই উদ্যোগ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা , শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং দার্জিলিংসহ পার্শ্ববর্তী এলাকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।
সরকারি আধিকারিকরা চাকরিপ্রার্থীদের এই ধরনের রোজগার মেলা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
