Khabar Samay Bangla Blog ঘটনা Siliguri : শহরের তিন রথযাত্রা কমিটি পেল আর্থিক অনুদান
ঘটনা

Siliguri : শহরের তিন রথযাত্রা কমিটি পেল আর্থিক অনুদান

শিলিগুড়ি , ১৩ জুলাই : রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হল । এই তালিকায় শিলিগুড়ির ইসকন রথযাত্রা কমিটি , শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাবও রয়েছে ।


সোমবার দুপুর ১২টায় শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় । অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কমিটিগুলির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক (ডিএম) হরিশঙ্কর পানিকর এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু । তাদের হাত দিয়েই সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিগুলির প্রতিনিধিদের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version