Khabar Samay Bangla Blog জীবনধারা Puja : সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ পুজোর আয়োজন
জীবনধারা

Puja : সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ পুজোর আয়োজন

শিলিগুড়ি , ১৮ অগাষ্ট : পুরোনো প্রথা মেনেই সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ মা মনসার পুজো অনুষ্ঠিত হল | ঐতিহ্য মেনে আজও বলির প্রথা আছে তাদের ।

পুরোনো প্রথা ও ঐতিহ্য মেনেই মনসা বাড়ির সদস্যরা পুজোর আয়োজন করে | স্বপ্নে পাওয়া বাবা মিন্টু চৌধুরীর হাত ধরে ১৯৫২ সালে শুরু হয়েছিল এই পুজো । সেই পুজো আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে আসছেন সূর্যসেন কলোনি এ-ব্লকের বাসিন্দা তথা মিন্টু চৌধুরীর ছেলে খোকন চৌধুরী।

দীর্ঘদিনের প্রথা মেনে এই বাড়িতে আজও বলির আয়োজন করা হয় । তবে আয়োজকদের দাবি , সম্পূর্ণ রূপে মা মনসার উদ্দেশ্যেই এই বলি দেওয়া হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি চলে আসছে ।

মঙ্গলবার মা মনসার পুজোকে ঘিরে সূর্যসেন কলোনিতে ছিল সাজো সাজো রব । এলাকার বিভিন্ন বাড়িতেও মনসা পুজোর আয়োজন হওয়ায় সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ভক্তদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ ।

পুজোর আয়োজক খোকন চৌধুরী জানান , দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্য ও প্রথা মেনেই প্রতিবছর মা মনসার পুজোর আয়োজন করা হয়। পুজো শেষে উপস্থিত ভক্ত ও এলাকাবাসীর মধ্যে ভোগের প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version