শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোমবার মেডিকেল কলেজ চত্বরে এসে হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনের সময় মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের খেলাধুলার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ভলিবল ও হকি খেলার পরিকাঠামো তৈরির কথা উল্লেখ করেন ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি অন্যান্য ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা করেন তিনি।
শুধু খেলার মাঠ বা নির্দিষ্ট ক্রীড়া পরিকাঠামো নয়, মেডিকেল কলেজ চত্বরে একটি স্টেডিয়াম তৈরির বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে বলেই এই উদ্যোগের কথা উঠে আসে।
উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। এদিন হাসপাতালের বিভিন্ন
