Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Bridge : মূর্তির নতুন সংযোজন নবনির্মিত সেতু
উত্তরবঙ্গ ঘটনা

Bridge : মূর্তির নতুন সংযোজন নবনির্মিত সেতু

জলপাইগুড়ি , ১৯ সেপ্টেম্বর : ডুয়ার্সের পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে মূর্তি নদীর উপর নবনির্মিত সেতু । আগামী ২২ সেপ্টেম্বর এই সেতুর উদ্বোধন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলেও জানা যাচ্ছে । তবে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি । সম্ভাব্য এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। চালসার টিয়াবন এলাকার হেলিপ্যাড গ্রাউন্ড এবং নবনির্মিত মূর্তি সেতু পরিদর্শন করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার সুজাতা কুমারি বীণাপানি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা ।


সফরের সম্ভাবনা সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থা , হেলিকপ্টার অবতরণের উপযুক্ততা এবং সেতু সংলগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হয় । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ সেপ্টেম্বরই নতুন মূর্তি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে ।


নতুন সেতুটি চালু হলে ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার পাশাপাশি মূর্তি , গরুমারা ও সংলগ্ন পর্যটন এলাকায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা । নতুন সেতুকে ঘিরে ইতিমধ্যেই পর্যটন মহলেও তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version