Khabar Samay Bangla Blog ঘটনা River : ফের জলস্রোতে দুধিয়ায় ভেঙে গেল অস্থায়ী সেতু
ঘটনা

River : ফের জলস্রোতে দুধিয়ায় ভেঙে গেল অস্থায়ী সেতু

শিলিগুড়ি , ১১ সেপ্টেম্বর : ফের বিপর্যস্ত দুধিয়ার যোগাযোগ ব্যবস্থা । বন্ধ মিরিকের সঙ্গে যোগাযোগ।

টানা বৃষ্টির জেরে বালাসন নদীর জলস্তর বাড়তেই ভেঙে পড়ে দুধিয়ায় তৈরি অস্থায়ী হিউম পাইপের সেতু । এর ফলে ফের ধাক্কা খেল শিলিগুড়ি মিরিক যোগাযোগ ব্যবস্থা।

গতকাল সকাল থেকেই পাহাড়ে একটানা বৃষ্টিপাতের কারণে বালাসন নদীতে জলস্রোত ক্রমশ বাড়তে থাকে । প্রবল জলের স্রোতে অস্থায়ী সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়ে । ফলে এই পথে যান চলাচল নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা ।

এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার পুরনো লোহার সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্প হিসেবে হিউম পাইপের সেতু তৈরি করা হয়েছিল । চলতি বছরও প্রবল বৃষ্টিতে ওই অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে ।

পরিস্থিতি সামাল দিতে এবার ফের ভারতীয় সেনার তৈরি বেইলি ব্রিজ ব্যবহার করা হচ্ছে । তবে ভারী যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে । পাশাপাশি যানবাহনের ছাদে অতিরিক্ত মালপত্র নিয়ে এই পথে না আসার জন্য চালকদের সতর্ক করা হয়েছে ।

প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । নতুন করে বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে । তাই মিরিক , দুধিয়া ও সংলগ্ন পাহাড়ি এলাকার যাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version