শিলিগুড়ি , ৫ অক্টোবর : বোনাসের দাবিতে আন্দোলনে নকশালবাড়ি চা বাগানের শ্রমিকরা । ৫ অক্টোবরের মধ্যে চা বাগানে বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বাগান কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন হেলদোল নেই । যে কারণে নিজেদের প্রাপ্য বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা।
অভিযোগে , গত বছরের ৩ শতাংশ বোনাস এখনও বকেয়া রয়েছে । এর মধ্যেই এ বছরের ২০ শতাংশ বোনাস দিতেও টালবাহানা করছে বাগান কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, অর্গানিক পদ্ধতিতে চা পাতা হয় নকশালবাড়ি বাগানে । চা শ্রমিকদের বছরের প্রতিদিন বাগানে খেটে কাজ করলেও বোনাসের সময় আসতেই চলে এই টালবাহানা । চা মালিক ব্রিটিশ সরকারের মতো মনোভাব পোষণ করছে । গতকাল থেকে এচছে এই বিক্ষোভ । এ বছরের ২০ শতাংশ ও গত বছরের ৩ শতাংশ বোনাস প্রদান না করা হলে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা |
এই বিষয়ে বাগানের ম্যানেজার পেট্রিক তামাং ফোনে জানান , মালিকপক্ষকে জানানো হয়েছে । ১০ শতাংশ বোনাস দেওয়ার কথাবার্তা চলছে । বাগান আর্থিক সংকটের কারণে এই সমস্যা হচ্ছে ।
