Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Demand : কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সরব আদিবাসী সংগঠন
উত্তরবঙ্গ ঘটনা

Demand : কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সরব আদিবাসী সংগঠন

শিলিগুড়ি , ২২ অক্টোবর : আদিবাসীদের সাংবিধানিক অধিকার , জমি জঙ্গল রক্ষা এবং শিক্ষা ও কর্মসংস্থান সহ একাধিক দাবিতে সরব হল আদিবাসী সংগঠনগুলি । বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নিজেদের দাবিগুলি তুলে ধরল ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, আদিবাসীদের ইতিহাস বিকৃত করে রাজনৈতিক স্বার্থে তাঁদের ST পরিচয়কে প্রভাবিত করার যে অভিযোগ উঠছে , তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে । পাশাপাশি , আদিবাসীদের জল , জঙ্গল ও জমির অধিকার সুনিশ্চিত করা এবং তাদের জীবন জীবিকার স্বার্থে সাংবিধানিক অধিকার কার্যকর করার দাবিও জানানো হয়।

এছাড়াও , আদিবাসী নারীদের উপর নির্যাতন বন্ধ , দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি , আদিবাসী অধ্যুষিত স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ , পরিকাঠামোর উন্নয়ন এবং হস্টেলের আসন সংখ্যা বৃদ্ধিরও দাবি তোলা হয়।

সংগঠনের আরও দাবি , বন সংরক্ষণ আইন , ২০২৩ বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী গ্রামসভা ও আদিবাসী নেতৃত্বের ভূমিকা কার্যকর করতে হবে।

এই সমস্ত দাবিকে সামনে রেখে আগামী ২৬ নভেম্বর কলকাতায় বৃহত্তর আদিবাসী মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে তারা জানান । সেই সমাবেশের মাধ্যমে নিজেদের দাবিগুলি রাজ্য ও কেন্দ্রের কাছে তুলে ধরতে চায় সংগঠন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version