Khabar Samay Bangla Blog রাজনীতি Demand : নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবি
রাজনীতি

Demand : নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবি

শিলিগুড়ি , ১৭ সেপ্টেম্বর : বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবিতে আন্দোলনে নামল সিটুর দার্জিলিং জেলা কমিটি । দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করেও বেতন বৃদ্ধি না হওয়া এবং নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগম অভিযান করেন সিটু নেতৃত্ব ও ‘নির্মল বন্ধু’ প্রকল্পের অস্থায়ী সাফাই কর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ , বছরের প্রায় ৩৬৫ দিনই কাজ করলেও তাদের প্রাপ্য বেতন সময়মতো মেলে না। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করলেও বেতন বৃদ্ধির কোনও ব্যবস্থা করা হয়নি। তাই অবিলম্বে সমস্ত অস্থায়ী সাফাই কর্মীর বেতন বৃদ্ধি এবং সময়মতো বেতন প্রদানের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার ‘নির্মল বন্ধু’ প্রকল্পের কর্মীদের সঙ্গে নিয়ে পুরনিগমে পৌঁছন সিটু নেতৃত্ব । এদিন পুরনিগমের গেট ধাক্কা দিয়ে খুলে চত্বরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। পরে গেট আটকে পুরনিগম চত্বরে ধর্নায় বসেন নেতৃত্বরা ।

এদিন উপস্থিত ছিলেন সিপিএম নেতা শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা । তিনি জানান , তাদের দাবিগুলি দ্রুত পূরণ করা না হলে শারদীয় উৎসবের প্রাক্কালে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ধর্মঘটের পথেও যেতে বাধ্য হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version