Khabar Samay Bangla Blog ঘটনা Rally : কর্মবিরতির ডাক শহরের সাফাই কর্মীদের
ঘটনা

Rally : কর্মবিরতির ডাক শহরের সাফাই কর্মীদের

শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর : স্থায়ীকরণ , বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী কল্যাণ সংগঠন । মঙ্গলবার থেকে সংগঠনের সদস্যরা কাজ বন্ধ রেখে আন্দোলনে নামার জন্য শহরের সাফাই পরিষেবা ব্যাহত হতে পারে । দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

এদিন কয়েকশো সাফাই কর্মী ঝাড়ু হাতে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে । হিলকার্ট রোড হয়ে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে ফের বাঘাযতীন পার্কে এসে মিছিল শেষ হয়। মিছিল থেকে সাফাই কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি গুলোর পক্ষে সওয়াল করা হয় ।

সংগঠনের অভিযোগ , দীর্ঘদিন ধরে সাফাই কর্মীদের প্রতি বঞ্চনা করা হয়েছে । আগের সরকারের আমলেও তাদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি | বর্তমান সরকারও তাদের দাবি-দাওয়া নিয়ে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ সংগঠনের। ফলে সামান্য বেতনে সংসার চালাতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বহু সাফাই কর্মীকে।

আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে সাফাই কর্মীদের দ্রুত স্থায়ীকরণ , বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান ।

দ্রুত দাবি পূরণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version