Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Notice : উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে উত্তরকন্যা অভিযানের ডাক
উত্তরবঙ্গ ঘটনা

Notice : উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে উত্তরকন্যা অভিযানের ডাক


শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে আন্দোলনের ধার বাড়াতে এবার উত্তরকন্যা অভিযানের ডাক দিল ‘ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি’ । আগামী ১৯ অগাষ্ট এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে ।


​দীর্ঘদিন ধরে শিলিগুড়ি ও সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার রেলের জমিতে বসবাসকারী ও ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রেল । এর বিরুদ্ধে তৈরি হওয়া যৌথ আন্দোলন কমিটি লাগাতার বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে । এবার সেই প্রতিবাদকে রাজ্য সরকারের প্রশাসনিক সচিবালয় ‘উত্তরকন্যা’ পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, এই উচ্ছেদ বন্ধে রাজ্য সরকারকেও যৌথভাবে হস্তক্ষেপ করতে হবে ।


​এদিকে, শহরের ব্যবসায়ী মহলেও এই উচ্ছেদ আতঙ্ক ছড়িয়ে পড়ছে । ‘শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতি’র তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি শহরের ১০৩টি খুচরো বাজারের মধ্যে অন্তত ২২টি বাজার সম্পূর্ণ বা আংশিকভাবে রেলের জমিতে রয়েছে । রেলের জমি থেকে গণ-উচ্ছেদ শুরু হলে এই বাজারগুলির ভবিষ্যৎ চরম অন্ধকারে যাবে । ফলে হাজার হাজার ব্যবসায়ীর রুটি-রুজি বন্ধের আশঙ্কায় চিন্তার ভাঁজ ব্যবসায়ী সংগঠনের নেতাদের ।
​যৌথ আন্দোলন কমিটির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন , অবিলম্বে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ বন্ধ না হলে আগামী ১৯ অগাষ্ট উত্তরকন্যা অভিযানের পর আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version