Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Hill : গোর্খা জনমুক্তি মোর্চার ২০ তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠান
উত্তরবঙ্গ রাজনীতি

Hill : গোর্খা জনমুক্তি মোর্চার ২০ তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠান

দার্জিলিং , ৬ অক্টোবর : আগামী ৭ অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) ২০ তম প্রতিষ্ঠা দিবস । সিংমারির নর্থ পয়েন্ট স্কুলের মাঠে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

দলের সভাপতি বিমল গুরুং জানিয়েছেন , প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলের)কে আমন্ত্রণ জানানো হয়েছে । শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে ।

অনুষ্ঠানে আমন্ত্রিত নেতাদের খাদা পরিয়ে সম্মান জানাবেন বিমল গুরুং। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে মোর্চা নেতৃত্ব। দলের কর্মী-সমর্থকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আগামীকালের অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিমল গুরুং।

২০০৭ সালের ৭ অক্টোবর সিংমারিতে বিমল গুরুংয়ের নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা হয়েছিল । এবার সেই প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে পাহাড়ে বড় কর্মসূচি নিতে চলেছে দল ।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দার্জিলিং সফরকে কেন্দ্র করে প্রশাসনের তরফেও প্রস্তুতি নেওয়া হয়েছে । জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তা পরিষ্কার ও রং করার পাশাপাশি নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version