শিলিগুড়ি , ১৮ জুলাই : তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ির উত্তরকন্যায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দুপুর ২টা থেকে শুরু হয় তার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক । তিন দফায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্র ও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার , উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক , পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ , পরিবহনমন্ত্রী অর্জুন সিং-সহ উত্তরবঙ্গের একাধিক সাংসদ , বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা ।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ (সিলিগুড়ি করিডর)-এর নিরাপত্তা। পাশাপাশি ভারত-বাংলাদেশ, ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে ।
আইন-শৃঙ্খলা ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে ।
এই বৈঠককে উত্তরবঙ্গের নিরাপত্তা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । বিশেষ করে চিকেন নেক করিডরের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং নতুন আইন কার্যকর করার রূপরেখা নির্ধারণে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
