শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর : একদিনের সফরে শিলিগুড়ি পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সরাসরি কালিম্পং যাবেন সেখানে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন ।
সূত্র মারফত জানা যাচ্ছে এক ঘন্টার বিশেষ বৈঠক করার কথা রয়েছে তার |বৈঠক শেষে শিলিগুড়িতে পৌঁছে উত্তরকন্যায় আধিকারিকদের সঙ্গেও বিশেষ প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর ।
উত্তরকন্যার বৈঠকে একদিকে যেমন প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে |
