Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Siliguri : শহর পুর ভোট চাইছে দাবি সিপিএমের
উত্তরবঙ্গ রাজনীতি

Siliguri : শহর পুর ভোট চাইছে দাবি সিপিএমের

শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর : শহরের পুর পরিষেবা ভেঙে পড়েছে এই অভিযোগ তুলে ফের পুরসভা নির্বাচনের দাবিতে সরব হল দার্জিলিং জেলা সিপিএম । প্রতিটি ওয়ার্ডে সমীক্ষা চালিয়ে সাধারণ মানুষ নির্বাচন চাইছেন বলে দাবি সিপিএমের । সেই দাবি নিয়েই আগামী ৯ সেপ্টেম্বর পুর কমিশনারের সঙ্গে দেখা করতে চলেছে দল । সোমবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক সমন পাঠক ।


পুরসভা চলছে অস্থায়ী কমিশনার ও প্রশাসক দিয়ে । আর তার জেরেই শহরের সাধারণ মানুষকে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা |
যারা যাচ্ছেন |
এদিন পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও সরব হোন তারা । দলের অভিযোগ , আগে ৪৭টি ওয়ার্ড থাকলেও রাজনৈতিক স্বার্থে তা বাড়িয়ে ৬৩ টি ওয়ার্ড করা হয়েছে । বিজেপি নিজেদের সুবিধার কথা মাথায় রেখেই এই ওয়ার্ড বিন্যাস করেছে বলে অভিযোগ সিপিএমের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version