Khabar Samay Bangla Blog ঘটনা Road : ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
ঘটনা

Road : ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

শিলিগুড়ি , ২৪ নভেম্বর : শহরের ফুটপাত দখল করে ব্যবসা চালানোর অভিযোগে ফের অভিযান পানিট্যাংকি ট্রাফিক গার্ড পুলিশের । শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেট সহ শহরের একাধিক এলাকায় অভিযান চালিয়ে ফুটপাতের উপর রাখা বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী সরিয়ে দেওয়া হয় ।

পুলিশের এই তৎপরতায় কিছুটা হলেও স্বস্তি ফিরল পথচারীদের । অভিযোগ ,শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরেই চলছে ব্যবসা । কোথাও ফুটপাতের উপর সাজিয়ে রাখা হয়েছে পুতুল ও বিভিন্ন বিক্রির সামগ্রী ,আবার কোথাও ফুচকার গাড়ি বসিয়ে চলছে ব্যবসা । এরফলে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

অভিযানের সময় ফুটপাতের উপর সাজিয়ে রাখা পুতুল এবং অন্যান্য ব্যবসায়িক সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় । পাশাপাশি ফুটপাত দখল করে রাখা ফুচকার গাড়িও সরিয়ে দেওয়া হয় । পুলিশের অভিযানের পর বেশ কয়েকজন ব্যবসায়ীকে নিজেদের উদ্যোগেই ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নিতে দেখা যায়।

কিন্তু বারবার অভিযান চালানোর পরেও বিভিন্ন এলাকায় ফুটপাত দখলের অভিযোগ সামনে আসছে । ফলে ফের অভিযানে নামতে হচ্ছে পুলিশকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version