Khabar Samay Bangla Blog ঘটনা Death : নর্দমা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ
ঘটনা

Death : নর্দমা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ

শিলিগুড়ি , ২৪ নভেম্বর : শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন গৌড়ীয় মঠের সামনে নর্দমা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ । মৃত ব্যক্তির নাম মৃদুল চক্রবর্তী ।

স্থানীয় সূত্রে খবর , মৃদুল চক্রবর্তী পেশায় পূজা অর্চনার সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে । তবে ঠিক কীভাবে তার মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ।

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা গৌড়ীয় মঠের সামনে নর্দমার মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন । বিষয়টি নজরে আসতেই তারা পুলিশকে খবর দেন । খবর পেয়ে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ এবং আশিঘর ফাঁড়ির পুলিশকর্মীরা ।

এরপর পুলিশ নর্দমা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করলে স্থানীয় বাসিন্দারা তার পরিচয় শনাক্ত করেন । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভিড় জমে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃতের স্ত্রী বর্তমানে বাপের বাড়িতে রয়েছেন । তাকে খবর দেওয়া হয়েছে ।

তবে মৃদুল চক্রবর্তী কিভাবে নর্দমায় পড়লেন এবং কিভাবে তার মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ ভক্তিনগর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version