Khabar Samay Bangla Blog ঘটনা Sports : ক্রীড়া পরিকাঠামো উন্নত করতে ময়দানে মন্ত্রী
ঘটনা

Sports : ক্রীড়া পরিকাঠামো উন্নত করতে ময়দানে মন্ত্রী

শিলিগুড়ি , ২১ নভেম্বর : শহরের ক্রীড়া পরিকাঠামোকে আরও উন্নত করে তুলতে এবার ময়দানে নামলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । শুক্রবার শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি । পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী ।

এদিনের পরিদর্শনে মূলত স্টেডিয়ামগুলির অসমাপ্ত কাজ , ক্রীড়া সংস্থাগুলির স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা এবং নতুন করে প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তোলার বিষয়গুলি গুরুত্ব পায় । ইন্ডোর স্টেডিয়ামকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয় । সেখানে ব্যাডমিন্টন প্রশিক্ষণ ফের চালু করার পাশাপাশি দাবা খেলার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব উঠে আসে । একইসঙ্গে কাবাডি ও খোখোর মতো খেলাধুলার সঙ্গে যুক্ত সংস্থাগুলির জন্য স্থায়ী অফিসের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা করা হয়।শিলিগুড়ি পুরনিগমের তত্ত্বাবধানে এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।

অন্যদিকে , কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাজ নিয়েও বিশেষভাবে খোঁজখবর নেন শঙ্কর ঘোষ। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষুব্ধ শহরবাসী ।

এদিন স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে বাকি কাজ দ্রুত শেষ করার বিষয়ে আশ্বাস দেন পর্যটনমন্ত্রী । পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গতি বাড়ানোর নির্দেশও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version